বর্ণবাদী শব্দ তুলে ফেলল টুইটার

৩ জুলাই, ২০২০ ১১:২৮  
বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রভাবে কৃষ্ণাঙ্গদের প্রতি অসম্মানজনক বর্ণবাদী শব্দ তুলে ফেলেছে সামাজিক যোগাযাগ মাধ্যম টুইটার। ফলে এখন থেকে আর- মাস্টার (প্রভু), স্লেভ (দাস), ব্ল্যাকলিস্ট (কালো তালিকা) টার্মগুলো আর থাকবে না টুইটারে। ঘোষণা দিয়েই ভাষাগত এই পরিবর্তনের কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কয়েক দশক ধরে প্রোগ্রামিং কোডে এই টার্মগুলো ব্যবহৃত হয়ে আসছিল। টুইটারের প্রকৌশল বিভাগ এক টুইটে জানিয়েছে, প্রচলিত এসব শব্দ থেকে সরে আসতে এক্ষেত্রে বিকল্প শব্দ অন্তর্ভুক্ত করবে তারা। এখন থেকে মাস্টার/স্লেভ এর পরিবর্তে লিডার/ফলোয়ার ব্যবহার করবে। একইভাবে হোয়াইট লিস্ট (শ্বেতপত্র) টার্মের পরিবর্তে এলাওলিস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।